এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে গ্রামে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত আড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ও গ্রামে গ্রামে গণসংযোগ ও পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।
উপস্থিত ভোটারদের সমর্থন প্রত্যাশা করে বলেন, আশা করি সবাই ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিয়ে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর আলি,সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার,বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা, বর্তমান সভাপতি কামরুল ইসলাম রাহাত, সাধারণ সম্পাদক মোঃ আসাদ মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
