বিশেষ প্রতিনিধি ॥ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার মনোহরদিয়া ইউনিয়নে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে হাইস্কুল মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হায়াত আলী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। উপস্থাপনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছানাউল্লাহ ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইউনুস বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, শহিদুজ্জামান খোকন, আবু তালেব ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান। সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়। পরে
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। উনি না থাকায় তার অভাব পূরনে আমাদের মধ্যে ঐক্য তৈরী করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনদশায় জাতি অনেক কিছু পেয়েছে, তার শহীদের পরে এই দল ক্ষতিগ্রস্ত না হয়ে শৃবৃদ্ধি, সংঘবদ্ধ হয়েছে। তদরুবভাবে বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে জাতির প্রতিটা অনুভূতির সাথে সংগত রেখে উনি উনার জীবনকে সাজিয়েছেন। উনার মৃত্যুর পরে দীর্ঘ বছরের ত্যাগের ফসল তার মৃত্যুর পরেও ভোগ করছি। বেগম খালেদা জিয়ার মধ্যে ছিলো না কোন প্রতিহিংস্বা। ৫ আগষ্টের পরে উনার ছোট্ট একটি কথায় বলেছিলেন ঐক্য’ আপনারা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করেন। কোন প্রতিহিংস্বার দরকার নেই। উনাকে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, পয়জনিক করা হয়েছে, তিনি কিন্তু তার কষ্টের কথা না বলে একটি সুন্দর সমাজ গঠনের কথা বলেছিলেন।
তিনি আরো বলেন, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন রাজনৈতিক প্লাটফর্মে ত্রয়োদশ নির্বাচনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের প্রতিদ্বদ্বি প্রার্থী ছিলেন সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি মনোনয়ন না পাওয়ায় তাকে আমাদের অভিভাবকের স্থানে বসিয়েছি। তাকে সাথে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় সু নিশ্চিত করতে কাজ করবো ইনশাআল্লাহ।
এছাড়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই, আল্লাহ যেনো আমাদের দেশমাতাকে জান্নাতবাসী করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের স্বাধীনতার প্রতীক ছিলেন, আগামী দিনেও জাতি তাকে মনে রাখবে। তার আপোষহীন নেতৃত্বের কাছে সবকিছু হার মেনেছিলো। দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে দুদক, সন্ত্রাস নির্মূলে র্্যাব গঠন করেছিলেন তিনি। দেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করতে পারবে এটাই তিনি চেয়েছিলেন।
এদিকে শহরের মোল্লাতেঘড়িয়া এলাকায় বাদ মাগরিব বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ গ্রহণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম, উপস্থাপনা করেন যুব নেতা মামুন অর রশিদ।
