কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৪ দিনের জেল

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজন ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১০ জানুয়ারি) শেষ বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়েছে প্রশাসন। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার। এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে একজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসন এমন অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর