কুমারখালী প্রতিনিধি ॥ বেগম খালেদা জিয়া শুধু দলের নয় জনগণের নেত্রী ছিলেন। তিনি তাঁর কর্মদক্ষতা ও প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন এবং সবসময় জনগণের আকাঙক্ষা ও গণতন্ত্রকে সমুন্নত রেখেছেন। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমারখালীর সদকী ইউনিয়নের শামসুদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া ৪ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এ কথা বলেন।
সদক ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে বিএনপি নেতা ফেরদৌস সানির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাতিল মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ ।সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশের ক্রান্তিকালে গণতন্ত্র রক্ষায় তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম, নারীদের বিনাবেতনে শিক্ষা চালু ও উপবৃত্তি প্রদান এবং দেশনেত্রী হিসেবে সার্বজনীন হয়ে উঠার বিষয়ে স্মৃতিচারণ করেন।
