দৌলতপুরে কোন গুন্ডা সন্ত্রাসীদের জায়গা হবে না: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে কোন গুন্ডা সন্ত্রাসীদের জায়গা হবে না: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ ডিসেম্বর)  বাদ মাগরিব পিয়ারপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আরিফুর রহমান এর আল্লাহর দরগাস্থ অফিসের সামনে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর বিএনপির সভাপতি সাবেক সাংসদ  দৌলতপুর উপজেলা বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান লস্কর, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আরিফুর রহমান সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়ার পূর্বে রেজা আহাম্মেদ  বাচ্চু মোল্লা বেগম জিয়ার স্মৃতিচারণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তিনি বলেন আমি উপনির্বাচনের এমপি নির্বাচিত হয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতে গেলে তিনি আমাকে বলেছিলেন দলে কোন প্রকার গুন্ডা শন্ডার জায়গা যেন না হয়, পরিচ্ছন্ন রাজনীতি করার চেষ্টা করবা। আমি ম্যাডামকে কথা দিয়েছিলাম আমার কাছে কোন গুন্ডা শন্ডার আশ্রয় হবে না।

আমি দৌলতপুর বাসীকে আশ্বস্ত করতে চাই, আমি যদি আবার  এমপি নির্বাচিত হই ম্যাডাম জিয়াকে দেওয়া কথা রাখবো, দৌলতপুরে কোন গুন্ডা সন্ত্রাসীদের জায়গা হবে না। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা দেখেছেন ইতিপূর্বে কোন রাজনীতিবিদ দল মত নির্বিশেষে এমন ভালোবাসা পাননি। বেগম জিয়াকে বিদুষী নারী আখ্যা দিয়ে বলেন, তাঁর ভিতরে কোন হিংসা বিদ্বেষ ছিল না তিনি ছিলেন ক্ষমাপরায়ণ একজন মা। দেশপ্রেম তাকে এই অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছে। তার রেখে যাওয়া আদর্শ লালন ও পালনের মধ্যে দিয়ে আমরা তাকে চির স্মরণীয় করে রাখতে চাই। মহান রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া চেয়ে বলেন আল্লাহ যেন আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।