কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় নিখোঁজের ছয় দিন পর হালিমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরতলীর জুগিয়া ভাটাপাড়া এলাকার গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা খাতুন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দালালপাড়া এলাকার মৃত শামসুদ্দিন মোল্লা প্রামানিকের স্ত্রী। জানা যায়,তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গেল ছয়দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার বিকেল ৩টার দিকে গড়াই নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঈশ্বরদী লক্ষীকুন্ড্রা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত ওই নারী গেল ছয়দিন কোথায় ছিলেন এবং কিভাবে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর