দৌলতপুরে দু’দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে দু’দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দু’দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি অনিন্দ গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দৌলতপুর ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রিয়াজ উদ্দিন,

দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম. এ. রাজ্জাকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত ও আমন্ত্রণবিহীন সুধীজন। মেলায় প্রদর্শনীতে কৃষিপণ্য ও হস্তশিল্প পণ্য তুলে ধরা হয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে নারী উদ্যোক্তা ও সাবেক ইউপি সদস্য কুলসুম মেম্বরের প্রদর্শিত কৃষিপণ্য। বিজয় মেলা আজ (১৬ ডিসেম্বর) শেষ হবে।