কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীতে ইউনিয়ন যুবদল নেতার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার ৮ নং পাটিকাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ আছর নলকোলা জামে মসজিদ প্রাঙ্গনে মো. আব্দুল ওহাব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপত্বি করেন ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রহমান। সভায় বক্তব্য প্রদান করেন, পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল লতিফ বিশ্বাস, বাগডাঙ্গা প্রথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুন্সী আলী আহাম্মেদ, আইলচারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্কাচ আলী জোয়ার্দ্দার, মুন্সী শরিফুল ইসলাম,

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মাস্টার, আজিম উদ্দিন মুনি বিশ্বাস, নলকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুলফিকার বিশ্বাস পল্টু, পাটিকাবাড়ী ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল মামুন নুরুল, শামীম আহমেদ মাসুদ, বশির আহমেদ, শামসুল আলম, বিএনপি নেতা আলম ফকির এবং মুন্সী শাহীন আহমেদ প্রমূখ। সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে যুবদল নেতা আব্দুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করার আহ্বান জানান। সেই সাথে ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলাা পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন বক্তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর