নিজস্ব প্রতিবেদক।। কুষ্টিয়া কুমারখালী উপজেলাতে মোবাইল ছিনতাইকারীরা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র রাস্তার থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, এ এলাকায় ছিনতাকারীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে নির্দ্বিধায়। কেউ দেখেও দেখেও না দেখার ভান করছে। ছিনতাইকারী চক্রে পুরুষ সদস্য এই কাজ করছে। সন্ধ্যা হলেই কুমারখালীর ফাঁকা রাস্তায় আশেপাশে দাঁড়িয়ে থাকে । সুযোগ বুঝে নাম্বার বিহীন মটরসাইকেল নিয়ে এই ছিনতাই করেছে তারা।
এ বিষয়ে ভুক্তভোগীরা দাবি করেন, নাগরিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখে কার্যকর ভূমিকা রাখবেন পুলিশ প্রশাসন।
উপজেলার আলাউদ্দিন নগরের বিপ্লব নামে এক ভুক্তভোগী বলেন, ঈদের আগের দিন সন্ধ্যার পর ময়ান মোড় নামক স্থানে, কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়কের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা শেষ হতেই। “ছোঁ” দিয়ে মোবাইলটি ছিনিয়ে নিয়ে মটরসাইকেল চলে গেল। এটা ঘটনায় কুমারখালী থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা যায়, কুমারখালীতে ঈদের আগে ও পরে দুই দিন সদকী ইউনিয়নের পাথবাড়িয়া গ্ৰাম হতে একটি মোবাইল, শহীদ গোলাম কিবরিয়া সেতু হতে একটি মোবাইল ছিনতাই হয়েছে বলে অভিযোগ রয়েছে। দিন দিন অভিনব সব কায়দায় ছিনতাইয়ের ঘটছে এই অঞ্চলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মোবাইল ফোন প্রায়ই হারিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেও কোন লাভ হয় না। যার কারনে থানায় কেউ অভিযোগ করে না।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের হটস্পট জোনে বিশেষ টহল থাকবে এখন থেকে। ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে থানায় কোনো অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হয়। তা ছাড়া ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক আছে। ছিনতাই নির্মূলে তৎপরতা বাড়ানো ও টহল টিমের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
