কুষ্টিয়ায় মাদক সেবনের অপরাধে তিনজন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদক সেবনের অপরাধে তিনজন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২, ২০২৩
কুষ্টিয়ায় মাদক সেবনের অপরাধে তিনজন গ্রেফতার

০১ নভেম্বর ২০২৩ ইংরেজি কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের দিক নির্দেশনায় বিভাগীয় টিমকে সাথে নিয়ে সদর থানাধীন অভিযান পরিচালনা করে তিনজন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়ায় মাদক সেবনের অপরাধে তিনজন গ্রেফতার

কুষ্টিয়ায় মাদক সেবনের অপরাধে তিনজন গ্রেফতার

কুষ্টিয়ায় মাদক সেবনের অপরাধে তিনজন গ্রেফতার

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কুষ্টিয়া সদর থানার হররা গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে রবিউল ইসলাম( ৫০) কে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর ৫ ধারায় দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন দ্বিতীয় আসামি সদর উপজেলার কুমারগাড়া গ্রামের মোঃ মুরাদ আলীর ছেলে মোঃ আব্দুল আজিজ (২৭) কে একই ধারায় দোষী সাব্যস্ত করে জেল এবং জরিমানা প্রদান করেন ঈশিতা আক্তার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।

তৃতীয় আসামি কুষ্টিয়া সদর উপজেলার হররা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে বাচ্চু মিয়া (৫৫)কে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড অনা দায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সিফাতুন নাহার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।

অভিযান শেষে পরিদর্শক মোঃ বেলাল হোসেন সাংবাদিকদের বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মাদকমুক্ত বাংলাদেশ সরকার মাদকের উপর জিরো টলারেন্স ঘোষণা করেছে তাই আমাদের অভিযান চলমান থাকবে।