খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই আগস্ট ২০২৩, ১:২১ এএম

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই আগস্ট সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা এসময় তিনি বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন দেশপ্রেমী সাহসী নারী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের হাত ধরেই বাংলাদেশে নারী জাগরণ শুরু হয়, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পরবর্তীতে নারী জাগরণের বিস্তার লাভ করে। ২০০৬ সালে বাংলাদেশের নারীদের ওয়ার্কিং প্লেস ছিল ২১ শতাংশ যা বর্তমানে বেড়ে দাঁড়িয়ে আছে ৪৬ শতাংশে।
এছাড়া আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে গার্মেন্টস এক্সপোর্ট চায়নাকে ছাড়িয়ে এক নম্বর অবস্থান করছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত উন্নয়ন কর্মকান্ডে নারীদের কিভাবে সংযুক্ত করা যায় এটা নিয়ে ভাবেন এবং নারীদের সম্পৃক্ততা করেন। আমরা সকলে বঙ্গমাতা শেখ মুজিব ফজিলাতুন্নেছা মুজিবের যে ত্যাগ সেখান থেকে উৎসাহিত হয়ে তা বুকে ধারণ করব । এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা তার ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি পরিবারের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলেই এই ত্যাগ সার্থক হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ মিশন ২০৪১ বাস্তবায়নে আপনাদের এই ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তবায়ন করতে কাজে লাগাতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি বর্মন , অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন বানু, জেলা দায়রা জর্জ আদালতের সরকারি কৌশলী(পিপি) ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনুপ কুমার নন্দী, সরকারি বিজ্ঞ জিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাছুম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার রফিকুল ইসলাম টুকু, মহিলা বিষয়ক সংস্থা সভাপতি যেবুন নেছা সবুজ।
অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস , মহিলা অধিদপ্তরের উপ -পরিচালক নুরে সফুরা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.হায়াত মাহমুদ, কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি দবির উদ্দিন বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী,সিফাতুন নাহার, কাজী শারমীন নেওয়াজ, ঈষিতা আক্তার, শাহেদ আরমান, সহ বিভিন্ন দপ্তর প্রধানগন ও কর্মকর্তা কর্মচারীগন।

আলোচনা সভা শেষে ৫০ জন অসহায় দুস্ত নারীদের মাঝে সেলাই মেশিন এবং অনলাইন লেনদেন উপায় এর মাধ্যমে জন প্রতি ২ হাজার করে ৪০ জন অসহায় দুস্ত নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে শহীদ হন তিনি।
মন্তব্য