খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই আগস্ট ২০২৩, ৭:৫২ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় শতাধিক মানুষের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ধরনের প্রতিবন্ধী সংগঠনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত।

উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি নওশের আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সুকুমার বিশ্বাস, সাংবাদিক এম এ ওহাব সহ প্রমূখ।
মন্তব্য