কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাই মদ সহ সামিউল গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২০ লিটার চোলাই মদ সহ মোঃ সামিউল (৫২) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ সামিউল কুষ্টিয়া সদর থানার জগতি এলাকার মৃত আকবর শেখের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাই মদ সহ সামিউল গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাই মদ সহ সামিউল গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাই মদ সহ সামিউল গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ৩০ এপ্রিল ২০২৩ ইং তারিখ দুপুর ১২:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন আড়ুয়াপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাই মদ সহ মোঃ সামিউল কে গ্রেফতার করে।

উক্ত অভিযানে ২০ লিটার চোলাই মদ, যাহার আনুমানিক মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোলাই মদ সহ সামিউল গ্রেফতার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর