খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই এপ্রিল ২০২৩, ৯:১৪ এএম

কুষ্টিয়া কুমারখালীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টায় প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডল । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয় ভাবে উদ্যাপিত করা হচ্ছে। বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে নানা আয়োজনের মধ্যে ‘মঙ্গল শোভাযাত্রা’ মানবসভ্যতার প্রতিনিধিত্বশীল সংস্কৃতি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
সরকারী নির্দেশ অনুযায়ী এবছর রমজান মাস হওয়ায় বাংলা নববর্ষ ১৪২৯ এর কার্যক্রম শুধু দিনব্যাপী করা হবে। সকাল থেকে বিকেল পযর্ন্ত বৈশাখী উৎসবের আয়োজন করা হবে। পরে বিগত বছরের কার্যবিতরণী তুলে বক্তরা।

এবছর পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা চাঁদ আলী, সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় সংশ্লিষ্ট অনেকে বক্তরা বক্তব্য দেন। আলোচনা সাপেক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য