দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৫, ২০২৩
দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫মার্চ বিকেল ৪টায় বোয়ালিয়া, আড়িয়া, খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের যৌথ আয়োজনে বড়গাংদিয়া কলেজ মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন আলহাজ্ব রেজাউল হক চৌধুরী যখন এমপি ছিলেন দৌলতপুরের মাটিতে জামাত-বিএনপির সন্ত্রাসীরা কোনরকম সন্ত্রাসী কর্মকান্ড চালানোর সাহস পাই নাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রতিযোগিতা পণ্য নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আগুন সন্ত্রাসের দল জামাত বিএনপির সকল ষড়যন্ত্রকে রুখে দিবে দৌলতপুর উপজেলা যুবলীগ। জামাত বিএনপি’র কর্মকান্ডকে প্রতিহত করতে সব সময় দৌলতপুর উপজেলা যুবলীগ মাঠে ছিল আগামীতেও থাকবে।

বোয়ালীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমাদুল কবির রিপনের সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় , প্রধান বক্তব্য হিসাবে বক্তৃতা করেন দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার হাসেম উদ্দিন হাসু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার হোসেন মেম্বার, মামুন কবিরাজ, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়রম্যান সোহেল রানা বুলবুল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট প্রমুখ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বক্তারা বলেন দৌলতপুরের মাটিতে জামাত-বিএনপির সকল প্রকার সন্ত্রাসমূলক কর্মকান্ডকে প্রতিহত করার জন্য যুবলীগের নেতা কর্মীরা সর্বদা প্রস্তত আছে সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজকরে যাবে দৌলতপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: