কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হালসা কলেজে পাসের হার ২৪.২৬ শতাংশ

আজাদ সানি, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মোট ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪১ জন। সে হিসাবে কলেজটির সামগ্রিক পাসের হার ২৪ দশমিক ২৬ শতাংশ।

 

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগে ২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগে ১৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ জন।

 

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৫০ শতাংশ, মানবিক বিভাগে ২২ দশমিক ৯৮ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০ শতাংশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর