কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদরে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের আবেদন জমার নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনপ্রত্যাশীদের লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে উপজেলা বিএনপি। আগামী ৭ নভেম্বরের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

 

গতকাল শনিবার (৩১ অক্টোবর) কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক হাজী মো. জাহিদুল ইসলাম বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সমর্থনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রার্থীর রাজনৈতিক জীবনবৃত্তান্ত, রাজনৈতিক মামলার সংখ্যা, মামলার নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

 

এতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের বিষয়টি অবহিত করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর