কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

৪৮ বছরের পথচলায় যুবদল দেশের নানা গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী হয়েছে : মেহেদী রুমী

খোকসা প্রতিনিধি ॥ যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসায় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যুবনেতা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী,

বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ  রাজু, বিএনপি নেতা রবিন রায়হান জসিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। ৪৮ বছরের পথচলায় যুবদল দেশের নানা গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী হয়েছে। একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনন্দ উৎযাপনের দিন নয়; এটি অতীতের কর্মকাণ্ড পর্যালোচনা, ভুল থেকে শিক্ষা গ্রহণ এবং ভবিষ্যতের দায়িত্ব নির্ধারণেরও দিন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর