কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা থানার সীমান্তবর্তী কাদিরপুর বিল এলাকায় কথিত সন্ত্রাসী রাজন ও জনির গোপন আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে আস্তানা থেকে কিছু দেশীয় অস্ত্র ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে আস্তানাটি ভেঙে দেওয়া হয়।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। কুমারখালী থানা, খোকসা থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানে অংশ নেয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার। এ সময় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, খোকসা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমানসহ সংশ্লিষ্ট থানা, ডিবি ও পুলিশ লাইন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে ওই আস্তানা থেকে দেশীয় অস্ত্র ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আস্তানাটি ভেঙে দেওয়া হয়।









