বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর পশ্চিমপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিস জিয়ারখী ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মতিন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফয়সাল শিকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জিয়ারখী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আলী সবুজ, সাধারণ সম্পাদক মাওলানা ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক মো. কাউসার সেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল ও সার্থক করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।









