কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মৌবনের মোগলাইয়ে মিলল ছাগলের চামড়ার লোম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মৌবন রেস্টুরেন্টের মোগলাইয়ে ছাগলের চামড়ার লোম পাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এক ক্রেতা পরিবারের সদস্যদের সঙ্গে মোগলাই খাওয়ার সময় বিষয়টি দেখতে পান। পরে তাৎক্ষণিক রেস্টুরেন্টে গিয়ে বিষয়টি জানালে মোগলাইয়ে ছাগলের চামড়ার লোম পাওয়ার কথা মৌবন কর্তৃপক্ষ স্বীকার করেন।

একই সঙ্গে বিষয়টি কাউকে না জানাতেও অনুরোধ করেন তারা। এঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা ও সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে আলোচনা-সমালোচনাও। ভুক্তভোগী ক্রেতা তারিক আহম্মেদ রিংকু বলেন, সুনামধন্য রেস্টুরেন্টের খাবারে ছাগলের চামড়ার লোম পাওয়ায় হতাশ হয়েছি।

তার দাবি, এটি অপরিচ্ছন্নতার চরম পর্যায় এবং এমন ঘটনায় মৌবন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে মৌবন রেস্টুরেন্টের মালিক হাবিবুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী বলেন, বিষয়টি শুনেছি, খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর