কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ভিমরুলের কামড়ে ১০ জনের বেশি আহত

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভিমরুলের ঝাঁকের আকস্মিক আক্রমণে অন্তত ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গতকাল সোমবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিজেন তলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে নিজেন তলা সংলগ্ন এলাকায় কে বা কারা একটি ভিমরুলের বাসা ভেঙে দেয়।

এর কিছুক্ষণ পর হঠাৎ করেই ক্ষিপ্ত ভিমরুলের দল পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। ভিমরুলের কামড় থেকে বাঁচতে ও আত্মরক্ষার্থে আক্রান্ত ব্যক্তিরা দ্রুত পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভিমরুলের কামড়ে আহত রাজীব বলেন, বাজার থেকে নিজেন তলা এলাকায় গেছে, হঠাৎ করে ভিমরুল আমার উপর আক্রমণ শুরু করে। আমি নিজের জামা খুলেও শেষ রক্ষা হয়নি।

আমি সহ প্রায় ১০ থেকে ১৫ জনকে ভিমরুল কামড় দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ওই এলাকার অবশিষ্ট ভিমরুলের বাসা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি করছি। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। এদিকে ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরণের ভীতি কাজ করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ওই এলাকার অবশিষ্ট ভিমরুলের বাসা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর