বিশেষ প্রতিনিধি ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৪১৬তম নিয়মিত সভা গত শুক্রবার সন্ধ্যায় খেয়া রেস্তোরাঁয় ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ভারতীয় হাইকমিশন, রাজশাহীর এসিস্ট্যান্ট কমিশনার মনোজ কুমার গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। তিনি ক্লাবের সদস্যবৃন্দের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
তিনি ২০২৩ সালে রোটারি ক্লাব অব কুষ্টিয়া পরিদর্শনের স্মৃতিচারণ করেন। ভারত সরকার কর্তৃক প্রদত্ত এবং রোটারি ক্লাব অব কুষ্টিয়া কর্তৃক পরিচালিত এ্যাম্বুলেন্স প্রকল্প সুষ্ঠুভাবে চলছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি এ জাতীয় সেবামূলক প্রকল্প প্রস্তাব পাঠানোর আহবান জানান। রোটারি প্রত্যয় পাঠ ও সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি ও প্রেসিডেন্ট নমিনি রোটাঃ সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন।
ট্রেজারার রোটাঃ মোঃ শাহিনুর রহমান তার রিপোর্ট পেশ করেন। আইপিপি রোটাঃ কে এম রুয়াইম রাব্বি ক্লাবের চলমান প্রকল্পসমূহ সম্পর্কে আলোকপাত করেন। ধন্যবাদ প্রস্তাব দেন এডিটর রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আশরাফউদ্দিন নজু, রোটাঃ পিপি সৈয়দা হাবিবা, রোটাঃ পিপি মোঃ আকাম উদ্দীন, রোটাঃ পিপি হাজী মোঃ রফিকুল আলম টুকু, রোটাঃ পিপি মোঃ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন চার্টার সেক্রেটারি রোটাঃ পিপি মোঃ ফরহাদ আলী খান, প্রেসিডেন্ট নমিনি রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, রোটাঃ রোটাঃ রোকনুজ্জামান নান্টু, রোটাঃ মোঃ রাকিবুজ্জামান সেতু, রোটাঃ ডাঃ বিশ্বনাথ পাল, রোটাঃ জেসমিন হোসেন মিনি, রোটাঃ গোপা সরকার, রোটাঃ এম এম জোবায়েদ রেজা, রোটাঃ শাহিনুর রহমান শাওন, রোটাঃ সোহেল রানা মামুন প্রমুখ।
