সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো ও শিক্ষার পরিবেশ উন্নয়ন করা আমার লক্ষ্য: লিনা জাকির - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো ও শিক্ষার পরিবেশ উন্নয়ন করা আমার লক্ষ্য: লিনা জাকির 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ সামাজিক ও মানবিক সংগঠন “ভিশন কুষ্টিয়া”-এর উদ্যোগে কুষ্টিয়ার একটি মাদ্রাসায় জেনারেটর প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি হেফজখানা বহুমুখী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ “ভিশন কুষ্টিয়া সংগঠনের অর্থায়নে একটি ৩ কিলো ওয়াটের জেনারেটর প্রদান করা হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন “ ভিশন কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা লিনা জাকির এর সার্বিক তত্বাবধানে জেনারেটর বিতরণ করা হয়।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, ভিশন কুষ্টিয়া’র সভাপতি খোন্দকার আব্দুল মজিদ, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। এ সংগঠনের নেতৃবৃন্দ মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে জেনারেটরটি তুলে দেন।

এসময় জেলা বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে এতিম ও আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি ভিশন কুষ্টিয়া’ জানতে পেরে জেনারেটরটি প্রদান করেন। এটা অবশ্যই মানবিক কাজ। জেনারেটর প্রদান করায় এতিম কমলমতি শিক্ষার্থীরা নির্বিগ্নে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

এছাড়া “ভিশন কুষ্টিয়া”-এর প্রধান উপদেষ্টা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করা আমার অন্যতম লক্ষ্য। সে লক্ষ্যে কুষ্টিয়াতে ভিশন কুষ্টিয়া সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ এ উদ্যোগের জন্য “ভিশন কুষ্টিয়া”-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।