দৌলতপুরের ১৪ ইউপিতে তরুণ নেতৃত্বের উত্থান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরের ১৪ ইউপিতে তরুণ নেতৃত্বের উত্থান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৭, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ভবিষ্যৎ চেয়ারম্যান, উপজেলা নেতৃত্ব এবং বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ, উচ্চশিক্ষিত ও ক্লিন ইমেজের নেতাদের উত্থান নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যৎ দৌলতপুর বিএনপির রাজনীতিতে আরো গুরুত্বপূর্ণ নেতৃত্ব হয়ে উঠবে। বিশেষ করে ছাত্রদল থেকে উঠে আসা কয়েকজন তরুণ নেতা ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সমাজ সেবক, সামাজিক, ত্যাগী, সুশিক্ষিত ও জনপ্রিয়তার কারণে অনেক তরুণ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। এদের মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি মোঃ মন্টি সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ আসাদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট মোঃ শাহরিয়ার হোসেন স্বপন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিনেট আল রাজী।

এছাড়াও আলোচনায় রয়েছেন ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর সাদ্দাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মসুদুজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক মোঃ বেনজির আহম্মেদ এবং যুগ্ম আহ্বায়ক মোঃ মিঠু শেখ সহ আরও অনেকে। এরা তৃণমুলের সাথে ধারাবাহিক যোগাযোগ করে বেশ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব তরুণ নেতাদের মধ্যে অনেকেই আগামী বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের তরুণ ও ক্লিন ইমেজের কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। ফলে তৃণমূল পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। অন্যদিকে,তরুণ নেতৃত্বের এই উত্থান প্রবীণ রাজনীতিকদের মধ্যেও কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা।

এদিকে বিভিন্ন ইউনিয়নে জনমত জরিপে দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ এবারের নির্বাচনে শক্ত অবস্থানে থাকলেও আবার কারও ক্ষেত্রে আগামী নির্বাচনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মতামত দিয়েছেন স্থানীয় ভোটাররা। স্থানীয়দের মতে, যদি এই তরুণ নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন এবং তৃণমূলের সাথে যোগাযোগ বজায় রাখেন, তবে ভবিষ্যতে দৌলতপুরের রাজনীতিতে নতুন নেতৃত্বের উত্থান ঘটতে পারে।