মিরপুরে বিজিবি’র অভিযানে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বিজিবি’র অভিযানে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২১, ২০২৩
মিরপুরে বিজিবি’র অভিযানে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৯৮০গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৫০টায় মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর নামক স্থানে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ মাদক উদ্ধার করে সীমান্তরক্ষী বিজিবি।

মিরপুরে বিজিবি’র অভিযানে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার

মিরপুরে বিজিবি’র অভিযানে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার

মিরপুরে বিজিবি’র অভিযানে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার

প্রাগপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী বিদ্যুৎ পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ হেরোইন উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম পিএসসি’র নেতৃত্বে বিজিবি’র অভিযানিক দল দৌলতপুর-কুষ্টিয়া গামী কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকায় যাত্রীবাহী বিদ্যুৎ পরিবহনে অভিযান চালায়।

এসময় মলিকবিহীন অবস্থায় ৯৮০গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য ১৯লক্ষ ৬০হাজার টাকা।