ইবি থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
ইবি থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুইজন আসামী টুটুল ইসলাম (২৭) এবং আলামিন (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। টুটুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাগোয়নকান্দিপাড়া গ্রামের মোঃ লিটন মন্ডলের পুত্র। আলামিন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পাকুড়িয়া গ্রামের তুফান আলীর পুত্র।

ইবি থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
১৯ জুলাই কুষ্টিয়ার পুলিশ সুপারের নির্দেশে আননূর যায়েদ অফিসার ইনচার্জ ইবি থানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইউসুফ আলী শাহিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে ৭ কেজি গাঁজাসহ দুই আসামী টুটুল ইসলাম ও আলামিন কে গ্রেফতার করেন।
ইবি থানার অফিসার ইনচার্জ জানান, থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।
![]()
