মিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত সহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক
মিরপুর থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত সহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক। শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে মিরপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন আসামিকে আটক করে পুলিশ। আটককৃত আসামিদের মধ্যে তিনজন সাজাপ্রাপ্ত আসামী, দুইজন ওয়ারেন্ট ও একজন নিয়মিত মামলার আসামি রয়েছে। মিরপুর থানা সূত্রে জানা যায়, মোশারফপুর এলাকা থেকে সাইফুল ইসলাম নামে (১০) বছরের সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করে এএসআই দীপংকর।

মিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত সহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক
এছাড়াও পোড়াদহ এলাকা থেকে শাহীন, নফরকান্দি এলাকা থেকে খসরু ও রনি, মিরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সোহেল রানা ও স্বরূপদহ এলাকা থেকে নিয়মিত মামলার আসামি সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত আসামিদের ধরতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে মিরপুর থানার এসআই মুরাদুল ইসলাম, এএসআই আবু তাহের, শোন্দাহ ক্যাম্পের এসআই তুহিন আলী ও এএসআই তৈয়ব আলী।
এ ব্যাপারে মিরপুর থানার ওসির রাশেদুল আলম বলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এসপি খাইরুল আলমের নির্দেশে ঈদুল ফিতরকে সামনে রেখে মিরপুর থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।বর্তমান সময়ে মিরপুর থানা এলাকার সকল অপরাধীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। শুক্রবার রাতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও যেকোন অপরাধীদের ধরতে মিরপুর থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।

