দৌলতপুর সীমান্তে ভারতীয় ৩৭০ বোতল ফেনসিডিল উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে ভারতীয় ৩৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় ৩৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বিজিবি। গত বুধবার দিবাগত রাত ১২.৩০টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চুলকানিরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

দৌলতপুর সীমান্তে ভারতীয় ৩৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

তবে উদ্ধার করা ফেনসিডিলের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ১৪৮/৩-এস সীমান্ত পিলার হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চুলকানিরঘাট নামক স্থানে হাবিলদার বিজন কুমারের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

 

এসময় মালিকবিহীন অবস্থায় ৩৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৮ হাজার টাকা।