কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২টি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম রেজা গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২টি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম রেজা গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২টি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম রেজা গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ২টি হত্যা মামলার আলাদাভাবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ওয়াসিম রেজা (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওয়াসিম রেজা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শালিমপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২টি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম রেজা গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২টি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম রেজা গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২টি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম রেজা গ্রেফতার

সোমবার (১৮ সেপ্টেম্বর) র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রাত আনুমানিক আড়াইটার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন চর দত্তপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

গ্রেফতারকৃত ওয়াসিম রেজার বিরুদ্ধে একাধিক মামলায় সাজার আদেশ হয়েছে। কুষ্টিয়া জেলার মিরপুর থানার মামলা নং-১৩, তারিখ ২৩ আগষ্ট ২০০৯, ধারা-৩৬৪/৩৪৩/৩৮৫/৩৮৭/৩৪৯/৩৪ দঃ বিঃ, জিআর নং-১৩৬/০৯, সেশন-০৬/১৩ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ২৫০০০/- টাকা অর্থদণ্ড। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং-১, তারিখ ০২ ডিসেম্বর ২০০৯, ধারা-৩৮৬/৩০২/২০১/১১৪/১০৯/৩৪ দঃ বিঃ, জিআর নং-৪৮৭/০৯, সেশন-২৮০/১২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ২৫০০০/- টাকা অর্থদণ্ড এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং-৩, তারিখ ০৪ অক্টোবর ২০১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৮(ক), জিআর নং-৪৩৭/১৯ এর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ওয়াসিম।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

আরও পড়ুন: