কুষ্টিয়া শহর ১৭নং ও ১৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহর ১৭নং ও ১৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৭, ২০২৩
কুষ্টিয়া শহর ১৭নং ও ১৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহর ১৭নং ও ১৮নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া শহর ১৭নং ও ১৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কুষ্টিয়া শহর ১৭নং ও ১৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কুষ্টিয়া শহর ১৭নং ও ১৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে জগতি প্রাইমারী প্রাঙ্গনে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আব্দুর রশিদ বিশ্বাস, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মোমিন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এদিকে সন্ধা সাড়ে ৭টার দিকে আলফা মোড় বাজার প্রাঙ্গনে ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম শেখ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহ জালাল। উক্ত ১৮নং ওয়ার্ডের আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

১৮নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক।

শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সালামত আলী, মানজিয়ার রহমান চঞ্চল ও সাংবাদিক নুর আলম দুলাল, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, ঢাকা তেজগাঁও থানা আওয়ামী লীগ ৯নং ইউনিট সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জীবন আহমেদ অমি, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও অমি-রনি ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা জুয়েল আহমেদ রনি, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টু প্রমূখ। অনুষ্ঠানে অতিথিদের বঙ্গবন্ধু লোগো ব্যাচ পরিয়ে দেন জুয়েল আহমেদ রনি।

অপর দিকে ১৭নং ওয়ার্ডে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান। প্রধান বক্তা ছিলেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান সর্দার পাভেল প্রমূখ।

ভার্চুয়াল আলোচনায় মাহবুবউল আলম হানিফ এমপি বক্তব্যের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জীবনে নেমেছিলো কালোরাত। সেদিন জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের মহানস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে সহ তার পরিবারের সদস্যদের ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে ছাড়া আমরা স্বাধীনতা পেতাম না। ঘাতকেরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে খান্ত হয়নি। ২১ আগস্টে বঙ্গকত্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলো। কথাই আছে রাখে আল্লাহ মারে কে, আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে পরিশ্রম করছেন।

হানিফ বলেন, জামাত-বিএনপির দোষররা আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের কোন ষড়যন্ত্র আর সফল হবে না। কারন তারা উন্নয়নে বিশ্বাসী না। জামাত-বিএনপি ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজী শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। হানিফ এমপি আরো বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার বিচার বন্ধ করার বাস্তবায়ন করেছিলো। সে সময় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হত্যার বিচার চেয়েছেন দেশের প্রচলিত আইনে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জামাত-বিএনপি মিথ্যা প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। কুষ্টিয়ায় অস্থিতিশীল তৈরী করার চেষ্টা করলে আওয়ামী লীগ মেনে নিবে না। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও কুষ্টিয়ার উন্নয়নে দলমত নির্বিশেষে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।

এছাড়াও অন্য বক্তারা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সহ ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শ, কর্মজীবনের কথা সহ দেশের প্রচলিত উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন বক্তারা। এবং দেশের উন্নয়ন সহ কুষ্টিয়ার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান করেন।

অনুষ্ঠানে হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে সুষ্ঠু সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠান শেষ হয়। পরে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: