১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৩

কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও খুলনা বিভাগ একমাত্র আন্তর্জাতিক মানের ISO 9001:2015 সনদপ্রাপ্ত এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ সফলতার সাথে ১৬ পেরিয়ে ১৭ বছরে পা দিলো। সফলতা খুব সহজে ধরা দেয় না। সফলতার পেছনে লুকানো থাকে অনেক গল্প থাকে।

১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ

১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের শুরুটা ছিল সকলের বিশ্বাস আর ভালোবাসায় দিয়ে। একে একে অতিক্রান্ত হলো ১৬টি বছর। সময়ের আবর্তনে গভীর হলো এই বন্ধন। তারই রেশ ধরে পায়ে পায়ে এগিয়ে এসেছে এতটা দূর। এখনো যেতে হবে অনেক দূর। যাত্রাটা এত সহজ ছিলো না।

দেখতে দেখতে এডুকেয়ার ১৬ বছর পেরিয়ে আজ ১৭ তম বছরে পদার্পণ করল। এই ১৬ বছরে এডুকেয়ারের প্রাপ্তি হল অগণিত অভিভাবকদের ভালোবাসা ও আস্থা এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে সফলতার চূড়ান্ত উঠানো। আজ এডুকেয়ারের কত শত শিক্ষার্থী দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেডিকেল, ইন্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবার কেউ কেউ দেশে ও দেশের বাইরে কর্মরত। যারা স্ব স্ব ক্ষেত্রে আলোক ছড়াচ্ছে।

আজকের এই দিনে এডুকেয়ারের শুরু থেকে আজ অবধি পর্যন্ত যারা ঘাম ছড়িয়েছেন বুদ্ধি দিযে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে, মেধা দিয়ে, দোয়া করে, শিক্ষা দিয়ে, শিক্ষা নিয়ে, শিক্ষাবিদ , শিক্ষা অফিসার, উপদেষ্টা পরিষদ, পরিচালনা পরিষদ, প্রিন্সিপাল, এডুকেয়ার শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, শুভানুধ্যায়ীবৃন্দ, শিক্ষা মন্ত্রনালয় ও যশোর শিক্ষা বোর্ড কর্মকর্তাবৃন্দসহ সর্বপরি পর্দার আড়ালে থেকে নিরলস ভাবে পরিশ্রম করেছেন বলেই আজকে এই সফলতা। এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রতিষ্ঠান গড়ে স্মার্ট ও মানবিক শিক্ষার্থী গড়ে তুলতে বদ্ধ পরিকর। এই দীর্ঘ পথ চলায় বেশ কিছু অর্জন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য অর্জন হলো নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অনুমোদন সম্পন্ন করা। এডুকেয়ারের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অহনা রেজা অর্পির জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা-২০১৮ তে দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন করে মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে পুরস্কার অর্জন করা। বিগত তিন বছর যাবত ঝঝঈ বোর্ড পরীক্ষায় কুষ্টিয়া জেলার মধ্যে বেসরকারি স্কুলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অ+ অর্জন।

২০২০ সালে খুলনা বিভাগের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ISO 9001:2015 সনদ অর্জন। ২০২৩ সালে খুলনা বিভাগের প্রথম বেসরকারি কলেজ হিসেবে অনুমোদন পাওয়া। ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবকের পুরস্কার অর্জন। এছাড়াও ২০২৩ সালের জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে সবোর্চ্চ সংখ্যক পুরস্কার অর্জন করে। এডুকেয়ারের আজকের এই অবস্থানে নিতে যিনি নিরলস ভাবে কাজ করেছেন তিনি হলেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা জনাব মোঃ মোজাম্মেল হক রাসেল। তিনি বলেন কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত হলেও এই এডুকেয়ারের হাত ধরেই একদিন শিক্ষার রাজধানী হিসেবে খ্যাতি পাবে কুষ্টিয়া জেলা। তিনি আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মানুষের মধ্যে এডুকেয়ার কে এক অনন্য জায়গায় প্রতিষ্ঠিত করেছেন।

আজ আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তারে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ অঙ্গীকারবদ্ধ। এডুকেয়ারের নিজস্ব ক্যাম্পাস রয়েছে বিশ্বমানের কম্পিউটার ল্যাব,সাইন্স ল্যাব, রোবোটিক্স ল্যাবসহ আধুনিক মানের লাইব্রেরী। যা শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ঠ ভূমিকা রাখবে। এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ জাতীয় শিক্ষাক্রমের সাথে ধর্মীয় শিক্ষার এক অভূতপূর্ব সমন্বয় করে শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি করছে। জেনারেল শিক্ষার পাশাপাশি এডুকেয়ার প্রি-হিফজ ও হিফজ বিভাগ চালু করে নতুন দিগন্তের সূচনা করেছে।