কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৩, ২০২৩
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় আবুল হোসেন আকরাম (৫০) নামে এক আসামিকে দুইটি ধারায় ৮ ও ১২  বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (২৩ মে) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত আসামি আকরাম কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর চর মিলপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি শুটারগান (এলজি, ২১ ইঞ্চি লম্বা), চারটি বন্দুকের কার্তুজ সহ আসামি লিটনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশ। গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামিকে শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, অস্ত্র মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি আকরামকে দুইটি ধারায় পৃথকভাবে ১২ ও ৮ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন: