জাকজমকপুর্ণ পরিবেশে কুষ্টিয়ার কাগজ’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুষ্টিয়া থেকে প্রকাশিত কুষ্টিয়ার কাগজ’র ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, দোয়া, ক্রেষ্ট বিতরণসহ ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে। সোমবার সন্ধায় কোর্টপাড়াস্থ ধোঁয়া রেষ্টরেন্টে কুষ্টিয়ার কাগজ’র পাঠক ফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার কাগজ’র সম্পাদক নুর আলম দুলাল।

জাকজমকপুর্ণ পরিবেশে কুষ্টিয়ার কাগজ’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, আমরা স্বাধীন সাংবাদিকতা বলতে সরকারের সমালোচনাকেই বোঝায়। কিন্তু একটি সরকার দেশ ও জাতির কল্যাণেও কাজ করে । সেই উন্নয়নের কথা কতটি সংবাদপত্র, কতটি টেলিভিশনে প্রচারিত হয়। তিনি বলেন, আজকে ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল। এ ইতিহাসটি আমরা কতজন জানি। কুষ্টিয়ার কাগজ এই ঐতিহাসিক দিনটিকে মনে করে তাঁর জন্মদিন বেঁচে নিয়েছে। এতেই প্রমাণ হয়। কুষ্টিয়ার কাগজ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংবাদ পত্র।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং স্বাধীনতাকে কটাক্ষ করা মানেই স্বাধীন সাংবাদিকতা নয়। কেননা এই তিনটি স্বত্বা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। তিনি বলেন, আজকের এই দিনে কুষ্টিয়ার কাগজ’র প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে জাগ্রত করে। এই পত্রিকাটির উত্তোরোত্তর সাফল্য কামনা করে সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ও ইবির সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, আজকের এই ঐতিহাসিক দিনে কুষ্টিয়ার কাগজ’র জন্মদিন আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার মর্যাদাকে আরও সমুন্নত করে। তিনি বলেন, একজন নির্ভিক সাংবাদিক ও সংবাদপত্র তখনই হয় যখন তার মধ্যে কোন চেতনা থাকে। সেটি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। তিনি কুষ্টিয়ার কাগজ’র জন্মদিনের শুভেচ্ছা জানান।
অপর বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বলেন, সাংবাদিকতা পেশাকে আরও পরিচ্ছন্ন করতে সাংবাদিক নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগীতা করতে হবে। কুষ্টিয়া
প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর বলেন, কুষ্টিয়াকে সংবাদ পত্রের শহর বলা হয়। এখানে অনেক পত্রিকা রয়েছে। কিন্তু নিয়মিত প্রকাশনা একটি কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে কুষ্টিয়ার কাগজ নিয়মিত ভাবে প্রকাশ করে আসছে। এ জন্য অনেক ধন্যবাদ। পত্রিকার সম্পাদক নুর আলম দুলাল একজন পরিচ্ছন্ন, সংবাদ কর্মি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু বলেন, কুষ্টিয়ার কাগজ’র জন্মদিন এমন ঐতিহাসিক দিনে হওয়ায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করে। তিনি বলেন, নিয়মিত ভাবে কুষ্টিয়ার কাগজ প্রকাশিত হচ্ছে। একটি কঠিন সময়ের মধ্যে আমরা দৈনিক পত্রিকা প্রকাশিত করছি। পরিচ্ছন্ন সংবাদ কর্মির খুব ঘাটতি। পত্রিকার চাইতে সাংবাদিক বেশি। তার পরও এ জেলায় যারা সাংবাদিক, সংবাদপত্র প্রকাশ করে আসছেন তাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তিনি কুষ্টিয়ার কাগজ’র সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও পৌর আওয়ামীলীগের অন্যতম সদস্য ব্যারিষ্টার গৌরব চাকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক ও প্রকাশক এম এ জিহাদ, আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, দৈনিক সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ।
আলোচনা সভা শেষে পত্রিকার উপদেষ্টা সম্পাদক প্রধান অতিথি আতাউর রহমান আতা ও সম্পাদক নুর আলম দুলালকে কুষ্টিয়ার কাগজ স্টাফ রিপোর্টার ফোরামের পক্ষ থেকে কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার আল আমিন, আব্দুর রহমান ও এসমে আজম সাজিদ ও খোকসা প্রতিনিধি মনোজিত মন্ডল বিশেষ সম্মাননা ক্রেষ্ট উপহার তুলে দেন। এর পর প্রধান অতিথি, বিশেষ অতিথি পত্রিকার উপজেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টারদের পরিচয় পত্র পরিয়ে দেন।
আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন কোহিনুর ইসলাম, দৈনিক আজকের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কুদরত খান, দিপ্ত টেলিভিশনের ক্যামেরাপার্সন খাইরুল ইসলাম সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ঈমাম মুফতি ছাকিব বেলালী।
