মিরপুর প্রতিনিধি ॥ সাবেক জাতীয় ফুটবলার,মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও মিরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হীরক জোয়ার্দ্দারের অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন মিরপুর উপজেলা শাখার আয়োজনে গতকাল সোমবার (৬ মে) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মডেল মসজিদের ইমাম তানভীরুল ইসলামের পরিচালনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আজম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সহ-সভাপতি সেলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দ্দার,উপজেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস ওয়াহিদ জোয়ার্দ্দার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তাহা প্রমুখ।এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন-মিরপুর পৌর এলাকার যুব সমাজের আইকন হীরক জোয়ার্দ্দার রাজনীতি ও ক্রীড়াঙ্গনে অত্যন্ত মেধা ও দক্ষতার পরিচয় রেখেছিলেন।তার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হলো ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে, যা পূষিয়ে নিতে বেশ সময় লাগবে।
