হালসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হালসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৬

আজাদ সানি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হালসা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি নাজমুল ইসলাম। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলাধুলা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় খেলাধুলার ইভেন্টগুলোর পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম,

সিনিয়র শিক্ষক আজিজুর রহমান সাহেব (অবঃ), সিনিয়র শিক্ষক রেজাউল করীম, আলতাফ হোসেন, মোস্তাফিজুর রহমান টোকন, আলীমুজ্জামান চাঁদ, গাজী আবু বক্কর সিদ্দিক, মাহাবুব ইসলাম, মোহাম্মদ আলী, আবু জাফর, সৈয়দ মঈনুল হাসান তুষার প্রমূখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান, ইসলামীক গান, গজল, কবিতা আবৃতি, নাট্যাংশ, নৃত্য সহ যেমন খুশি তেমন সাঁজে উপস্থিতিদের মন জয়লাভ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি নাজমুল ইসলাম বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।