হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আ: ছালামের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে সন্ত্রাসী কায়দায় হামলা করে দূর্বৃত্তরা। জানা যায় জমি সংক্রান্ত বিষয়ে সকাল ৭ টার সময় প্রধান শিক্ষক আঃ ছালাম এবং শরিয়ত গং এর দখল কৃত জমি হঠাৎ মাহবুল এবং তার ছেলে তুহিনুজ্জামান জোর পূর্ব দখল করতে গেলে প্রধান শিক্ষক আঃ ছালাম, শরিয়ত, মারফত ও গ্রাম হালসার সাধারণ মানুষ তাদেরকে বাধা দেয়।আর এ সময় ধাক্কা ধাক্কিতে মাহাবুল এবং প্রধান শিক্ষকের পক্ষে শরিয়ত মাথায় আঘাত প্রাপ্ত হন। পরে গ্রামবাসী উভয় পক্ষ শান্ত করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য উভয় পক্ষকে পাঠায়।

পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাহাবুবের জামাই,ছেলে তুহিন,জামাতা সোহেল ইকবাল, নাতী ছেলে রনক ইকবাল আরো কিছু ভারাটিয়া দূর্বৃত্ত সাথে নিয়ে হঠাৎ করে লাঠি, বাটাম, দিয়ে প্রধান শিক্ষক এবং আহত শরিয়ত, কালাম সহ বেশ কয়েকজনের উপর হামলা করে বেশ কয়েক জনকে আহত করেন। পরে হামলারকারী  ২ জনকে  সাধারন জনতা আটক করে পুলিশে দিয়েছে। স্থানীয় বিএনপি নেতা বকুল আলী বলেন – শিক্ষকের গায়ে হাত তোলা বিষয়টি খুবই দুঃখজনক, এই ধরনের নেক্কার জনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং সেই সাথে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। প্রধান শিক্ষক  আঃ ছালাম জানান বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে সকালে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের নিয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসলে আমার প্রতিপক্ষ হাসপাতাল চত্বরে আমার উপর হামলা করে। এতে আমি নিজেও আহত হয়েছি। মিরপুর থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।