হামজার বিরুদ্ধে লিখিত অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হামজার বিরুদ্ধে লিখিত অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।গতকাল রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির নির্বাচনী এলাকা-৭৭, কুষ্টিয়া-৩ (সদর উপজেলা) এবং যুগ্ম দায়রা জজ, কুষ্টিয়া আরিফুল ইসলামের বরাবর এ অভিযোগ দাখিল করেন সদর উপজেলার কন্দর্পদিয়া গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে মোঃ কামরুজ্জামান কামরুল।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে সদর উপজেলার তাজুব্বারের বাড়িতে দুপুর আনুমানিক ২টার সময় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান।অভিযোগে আরও বলা হয়, ওই সময় ভোট প্রার্থনার মাধ্যমে তিনি ১৯৭২ সালের দ্যা রিপ্রেজেন্টেশন অব পিপল অর্ডার এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮ লঙ্ঘন করেছেন, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।এ বিষয়ে অভিযোগকারী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টি আকর্ষণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজার মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।