হানিফের ৩ সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হানিফের ৩ সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের তিন সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসন এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সন্তান ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও তানিশা আলমের নামে গত বছরের ২৭ নভেম্বর তিনটি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। তবে তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধির আবেদনও করেননি। নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।