রঞ্জুউর রহমান ॥ গতকাল সোমবার (২৮ অক্টোবর) সকাল দশটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কুষ্টিয়া এর আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর প্রাক্কলনিক মোঃ আসিফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মোঃ তৈমুর,
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা) আদিত্য পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি ও স্ট্যাম্প শাখা এবং আইসিটি শাখা) মোঃ তাফসীরুল হক মুন এছারও জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, হাত কখন ধোয়া দরকার, সেটাও কিন্তু জানা জরুরি। সারা দিনের যেকোনো সময়েই হাত ধোয়া যায়। কিন্তু বাইরে থেকে ঘরে ফিরে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। কারণ, ওই সময় হাতই সবচেয়ে বেশি বাইরের বস্তুর সংস্পর্শে আসে।
করোনাভাইরাস আমাদের স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়ার প্রয়োজনীয়তা দেখিয়ে যাচ্ছে। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন চর্চা নয়; বরং আমাদের দৈনন্দিন জীবনে এ চর্চা অন্তর্ভুক্তির সময় এসেছে। নিয়ম মেনে হাত না ধোয়ার কারণে যেসব সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা ধাকে, সেসব বিষয়ে সরকারের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও সচেতনতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। এর জন্য প্রয়োজনীয় নীতিমালাই শুধু নয়, তা বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোঃ মিজানুর রহমান বলেন, হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে আমরা বহুদিন ধরে জানতাম এবং উপলব্ধি করতাম
কিন্তু সারা বিশ্বব্যাপী যখন মানুষ করোনায় আক্রান্ত হতে শুরু তখন ডঐঙ থেকে সচেতনতার কথা বলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হাত ধোয়া । সেখানে আরো গুরুত্বপূর্ণ কিছু মাত্রার কথা উল্লেখ করা ছিল। অন্তত ১৫ থেকে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ডলে পরিষ্কার করতে হবে। শিশুদের ক্ষেত্রে হাত ধোয়ার বিষয়টি আরও জরুরি। কারণ শিশুদের হাতে ময়লা বেশি থাকে এবং নিজের অজান্তেই মুখে হাত দেয়। তাই শিশুরা হাত না ধুয়ে খেলে ডায়রিয়া, আমাশয়, কৃমি, পানি ও খাবার বাহিত অন্যান্য রোগে আক্রান্ত হতে পারে।এমনকি খাবার ভালোভাবে রান্না করলেও হাতে ময়লা নিয়ে খাবার খেলে বিভিন্ন রোগ হতে পারে। তাই স্যানিটেশন ও হাত ধোয়া কর্মসূচির সফল বাস্তবায়নে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
