সেলিম আলতাফ জর্জ কে মনোনয়ন দেয়ায় কুমারখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সেলিম আলতাফ জর্জ কে মনোনয়ন দেয়ায় কুমারখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৩
সেলিম আলতাফ জর্জ কে মনোনয়ন দেয়ায় কুমারখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নৌকার প্রার্থীদের নাম ঘোষণার পর আনন্দ মিছিল বের করে বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এর সমর্থকেরা।

সেলিম আলতাফ জর্জ কে মনোনয়ন দেয়ায় কুমারখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

সেলিম আলতাফ জর্জ কে মনোনয়ন দেয়ায় কুমারখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

সেলিম আলতাফ জর্জ কে মনোনয়ন দেয়ায় কুমারখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ কে। কুষ্টিয়া-৪ আসনে নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে ফের মনোয়ন দেয়ায় রবিবার সন্ধ্যার পর কুমারখালীতে আনন্দ মিছিল হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহরের মধ্যে আনন্দ মিছিল হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিছিল শেষে নেতারা বলেন, জনতাই আমাদের সব শক্তির উৎস। সাধারণ মানুষ ও দল সব সময় আমাদের পাশে ছিল বলে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলিম আলতাফ জর্জ কে মনোনীত করেছে।

আনন্দ মিছিলে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ, যুবলীগের সহ-সভাপতি এস এম রফিক, শহর যুবলীগের সভাপতি তুহিন শেখ, কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন সহ আরও অনেকে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।