আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে তথ্য প্রযুক্তিবীদ সুফি ফারুক
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান তথ্য প্রযুক্তিবীদ সুফি ফারুক ইবনে আবুবকর।

আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে তথ্য প্রযুক্তিবীদ সুফি ফারুক
রোববার (১৬ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরে প্রফেসর ড. হোসেন মনসুরকে চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
সুফি ফারুক ইবনে আবুবকর কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে জন্মগ্রহণ করেন।
কর্মজীবনে তিনি তার মেধা ও পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে গুরুকুল শিক্ষা পরিবার নামে বেসরকারী কারীগরি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি ২০০৯ সালে মোবাইল ফোন কোম্পানি একটেল (বর্তমানে রবি)-এর তথ্য-প্রযুক্তি প্রধানের দায়িত্ব শেষে নিজস্ব মিশন বাস্তবায়নে আত্মনিয়োগ করেন। একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, রুচিশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলায় আমার জয় বাংলা স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছেন।
এছাড়াও তিনি তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি (কারিগরি ও কর্মমুখী শিক্ষা) এবং উদ্যোক্তা তৈরির সামাজিক আন্দোলনে যোগ দেয়। প্রত্যক্ষভাবে গড়ে তোলে কিছু সামাজিক ও সেবামুলক সংগঠন। প্রশিক্ষক, বক্তা ও প্যানেল আলোচক হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংগঠনের সদস্যতা ছাড়াও, কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার তৈরিতে কাজ করেছেন। তথ্য প্রযুক্তি, উদ্যোক্তা, মুক্তিযুদ্ধ বিষয়ে – রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা, ব্লগ, ফেসবুক সহ গণমাধ্যমের সকল ক্ষেত্রে সক্রিয় রয়েছে।

সুফি ফারুক ইবনে আবুবকরকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুমারখালী-খোকসার আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
