বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া-৩ সদর আসনে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভার হরিশংকরপুর ও লাহিনী বটতলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা করেছেন দলীয় নেতাকর্মী। এ কর্মসূচিতে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নেতৃত্বে জেলা বিএনপির আহবায়ক কুুতুব উদ্দিন আহমেদসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রচারনাকালে প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে দেখা যায়। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি জানিয়ে, প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তিনি নির্বাচিত হলে কুষ্টিয়ার মানুষের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আগামী দিনে একটি সুন্দর সমাজ গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন। শহরের ড্রেনেজ ব্যবস্থা, যানযট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা, চিকিৎসা সেবা, শিক্ষা খাত, কৃষকদের দাবি পুরনসহ বিভিন্ন দাবির বিষয়ে সমাধানের প্রতিশ্রুতি দেন। দেশের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
