সুন্দর সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সুন্দর সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নে গোলাম ছরোয়ার ছরন ফকির স্মৃতি স্মরনে টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকালশুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে হাটশ হরিপুর বাজার সংলগ্ন এলাকায় গোলাম ছরোয়ার স্মৃতি সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সি নজরুল ইসলাম,

জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। স্থানীয় পর্যায়ে বক্তব্য রাখেন, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, হাটশ হরিপুর সাবেক ছাত্র দলের সভাপতি মাহমুদ মোমিন, সমাজ সেবক আবুল কালাম আজাদ,

সদর থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা আরিফ, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাফিজুর ইসলাম প্রমূখ। পরিচালনা করেন হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু ফয়সাল হিমেল। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যেকোন খেলা শরীর ও মনকে সুস্থ রাখে। আগামী দিনে একটা সুন্দর সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।