সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রকৌশলী জাকির সরকার  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ সারাদেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচারনা। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার প্রার্থীরাও মাঠে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ০৯ টার সময় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও ৭৭ কুষ্টিয়া-৩ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তার নিজ গ্রাম জিয়ারখী ইউনিয়নে গিয়ে বাবার কবর জিয়ারত ও দোয়া করেন। কবর জিয়ারত শেষে তিনি নিজ বাসভবনে গিয়ে মায়ের কাছ থেকে দোয়া নেন। মায়ের আশীর্বাদ গ্রহণের পর তিনি নির্বাচনী মাঠে নামেন এবং এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

নির্বাচনী প্রচারনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান।

ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি মোর্তজা হোসেন কালা, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা ও সোহেল রানা, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক মোমিনুর রহমান কাজিম, সদস্য সচিব আশরাফুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহবায়ক মোক্তাদির, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, সদস্য হৃদয়, সৈকত প্রমূখ।

এ সময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমার বাবা মায়ের পরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে জনগণের পাশে থাকার চেষ্টা করি। বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতনের মধ্যে দিয়ে সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে যতটুকু পেরেছি জনগণের সেবা করেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমার এই নির্বাচনী যাত্রা।

প্রকৌশলী জাকির হোসেন সরকার আরো বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের ভোট ও সমর্থন চাই, কারণ ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি আমাদের অধিকার, গণতন্ত্র ও মানুষের কণ্ঠস্বরের প্রতীক। আমি নির্বাচিত হলে ব্যক্তিস্বার্থ নয়, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেব। কুষ্টিয়াকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি আশাবাদী আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ জনগণ ধানের শীষের পক্ষে রায় দিবে।