কুষ্টিয়ায় র্যাবের অভিযানে চোলাই মদ সহ সাঈদ শেখ গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৩০ লিটার চোলাই মদ সহ সাঈদ শেখ (৩০) কে গ্রেফতার করা হয়েছে। সাঈদ শেখ কুষ্টিয়া সদর থানার চৌড়হাস ক্যানালপাড়া এলাকার মোঃ রিয়াজ শেখের ছেলে।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে চোলাই মদ সহ সাঈদ শেখ গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৭ জুন ২০২৩ ইং তারিখ দুপুর ১২:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হাউজিং বাজার এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাঈদ কে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে ৩০ লিটার চোলাই মদ, যাহার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।

