নিজ সংবাদ ॥ সাংবাদিক হাসিবুর রহমান রিজুর হামলার প্রতিবাদ ও হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসে স্মারকলিপি দিয়েছেন ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার (২৪ জুন) স্থানীয় সময় বেলা ৩টায় ডেপুটি হাইকমিশন অফিসের কন্সুলার এএসএম আলমাস হোসেনের হাতে এ স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।
স্মারকরিপিতে বলা হয়, ভারত- বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কন্দ্রিয় কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু বাংলাদেশে তার নিজ গ্রামে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার ট্রমা সেন্টারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসিবুর রহমান রিজু বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর উপজেলার হরিপুর এলাকার বাসিন্দা। তিনি সেখানকার এশিয়ান টিভির নিজস্ব প্রতিবেদক এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশ ও সম্পাদক। আমরা জানতে পেরেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার আশরাফুল ইসলাম শিপন। শিপন বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির যুব সংগঠন তথা যুবদলের কুষ্টিয়া সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। হাসিবুর রহমান রিজু এই নিয়ে তার পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এর প্রতিশোধ নিতে যুবদল নেতা আশরাফুল ইসলাম শিপন তার দলবল নিয়ে গত ১৯-০৬-২০২৪ তারিখে হাসিবুর রহমান রিজু নিজ গ্রাম হরিপুরে গেলে তার ওপর নৃশংসভাবে হামলা চালায় সন্ত্রাসাীরা। হামলাকারীরা রিজুকে হত্যার হত্যার উদ্দেশ্যে তার দুই পা ভেঙে দেওয়া দিয়েছে। এছাড়া তার বাম হাতের কবজি ও দুই হাতের আঙুলে, বুকে ও মাথায় গুরুতর জখম করা হয়েছে। স্মারকলিপিতে আরো বলা হয়, হাসিবুর রহমান রিজুর স্ত্রী টপি বিশ^াস এ ঘটনায় গত ২০-০৬-২০২৪ রাতে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। তবে মূল আসামীরা এখনো ধরা পড়েনি। আমরা এই মর্মান্তিক ঘটনার তীব্র ধিক্কার জানাই এবং এই ঘটনার চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কাঠোরোতম শাস্তির আরজি জানাই। পাশাপাশি রিজুর সুচিকিৎসার জন্য বাংলাদেশ সরকারের নিকট দাবি জানাই। অন্যথায় আমাদের সংগঠনের তরফ থেকে বৃহত্তম আন্দোলন করতে বাধ্য হবো। এছাড়া হাসিবুর রহমান রিজুর উন্নত চিকিৎসার জন্য ভারতে আসতে চান। তাই তিনি যাতে জরুরী ভিত্তিতে ভারতীয় ভিসা পান সে ব্যাপারে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি। এ সময় ডেপুটি হাইকমিশন অফিসের কন্সুলার এএসএম আলমাস হোসেন ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দের দাবি দাওয়া ও উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে জানানোর আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদান কালে ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কন্দ্রিয় কমিটির প্রধান উপদেষ্টা সুব্রতা দত্ত (রাসু), কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডঃ মায়া রানী ঘোষ, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রাজা দাশ, কলকাতা কমিটির উৎপল ভট্টাচার্য, রানা চন্দ্র, মহারাষ্ট্র কমিটির ঈশান ঘোষ, এবং তপন আগারওয়াল, তৈইবুল হক।
