সাংবাদিক ওহেদুজ্জামান সেলিম আর নেই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিক ওহেদুজ্জামান সেলিম আর নেই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার খাজানগর উত্তর পাড়া নিবাসী প্রিয় মুখ, সম্মানিত সাংবাদিক লেখক ওহেদুজ্জামান অর্ক (সেলিম) আমাদের মাঝে আর নেই। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নিজ গ্রাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওহেদুজ্জামান (সেলিম) দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছিলেন। তিনি ছিলেন সমাজের মানুষের কাছে নির্ভরযোগ্য এক নাম এবং সত্য সংবাদ পরিবেশনে এক উজ্জ্বল উদাহরণ। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী সাংবাদিক সমাজসহ স্থানীয় জনসাধারণ গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ অসুস্থতা দেখা দিলে তাঁকে  দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।