সাংবাদিক ওয়াহেদ ইউসুফ খান লিটনের দাফন সম্পন্ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিক ওয়াহেদ ইউসুফ খান লিটনের দাফন সম্পন্ন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৫, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার উপদেষ্টা ওয়াহেদ ইউসুফ খান লিটনের দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়া পৌর গোরস্থানে জানাজার নামাজ শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।মরহুম ওয়াহেদ ইউসুফ খান লিটন কোটপাড়া আরসিআরসি রোড এলাকার সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই খান এর ৪র্থ পুত্র, টিটু কমিশনারে ছোট ভাই এবং দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজের চাচা।  এদিকে ওয়াহেদ ইউসুফ খান লিটনের মৃত্যুতে করেছেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ, মানুষ মানুষের জন্য কুষ্টিয়া, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকা পরিবারসহ কুষ্টিয়ার সাংবাদিক মহল শোক প্রকাশ করেছেন সেই সাথে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন। উল্লেখ্য, গত ২ মে বৃহস্পতিবার আনুমানিক রাত দেড়টায় শহরের সার্কিট হাউজের সামনে বালুবাহি ড্রাম ট্রাকের সাথে ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুইজন নিহত হন। নিহতরা হলেন, আবু সাঈদ বাদশা (৫২) ও ওয়াহেদ ইউসুফ ওরফে লিটন (৪৫)। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় এলাকার সার্কিট হাউজের সামনে এই দূর্ঘটনা ঘটে। আবু সাঈদ বাদশা পেশায় কনফেকশনারি ব্যবসায়ী ছিলেন এবং ওয়াহেদ ইউসুফ স্থানীয় একটি পত্রিকায় সাংবাদিকতা করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটর সাইকেলযোগে বাদশা ও লিটন মজমপুর গেট থেকে সাদ্দাম বাজার মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে একটি বালুবাহি ড্রাম ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। এতে দুইজনেই গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ বাদশাকে মৃত ঘোষণা করেন এবং মোঃ ওয়াহেদ ইউসুফ এর অবস্থা গুরুতর হলে  ঢাকা মেডিকেলে হাসপাতালে রেফার্ড করে।পরে চিকিৎসাধীন অবস্থান সকালের দিকে ঢাকায় নিউরো সাইন্স হসপিটালে ওয়াহিদ ইউসুফ খান ওরফে লিটন মারা যায়। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মোঃ সোহেল রানা জানান, রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পরে একজন মারা যায় এবং একজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে চিকিৎসক ঢাকায় রেফার্ট করে। তিনিও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।