কুমারখালী প্রতিনিধি ॥ জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে -দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। আমরা গড়ে তুলব উন্নত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। তিনি আরো বলেছেন, বিএনপি ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং দিনের ভোট রাতে ও একদলীয় নির্বাচনে বিশ্বাস করে না। আমরা বহু দলীয় রাজনীতিতে বিশ্বাসী। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলঘড়িয়াতে এক পথসভায় তিনি এ কথা বলেছেন।
২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাধারণ শাকের মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজনসহ বিএনপি ও অংঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। সভা শেষে সৈয়দ মেহেদী আহমেদ রুমী সন্ধ্যায় খোকসা উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
